সম্পাদকীয় নীতি
সূত্র
আমরা নিজেরা সরেজমিন প্রতিবেদন করি না। প্রতিটি খবর এক বা একাধিক প্রকাশিত সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে তৈরি, এবং খবরের পাতায় সেই সব সূত্রের নাম ও লিংক দেওয়া থাকে।
কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার
সারাংশ লেখা, শিরোনাম ছোট করা ও বিষয় ঠিক করতে AI ব্যবহার করা হয়। AI-কে শুধু প্রকাশিত তথ্য ব্যবহার করতে বলা হয়; তবু ভুল হতে পারে। তাই প্রতিটি খবরে মূল সূত্র দেখার পরামর্শ দেওয়া থাকে।
নিরপেক্ষতা ও শালীনতা
- রাজনৈতিক বা ব্যক্তিগত পক্ষ না নিয়ে নিরপেক্ষ ভাষায় লেখা হয়; ক্লিকবেইট শিরোনাম ব্যবহার করা হয় না।
- ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার এবং শিশুদের পরিচয় প্রকাশ করা হয় না; এ ধরনের কিছু খবর একেবারেই প্রকাশ করা হয় না।
- জুয়া, বেটিং ইত্যাদির খবর বা প্রচার প্রকাশ করা হয় না।
ছবি ও ভিডিও
খবরের কার্ডে ব্যবহৃত ছবির সূত্র কার্ডেই লেখা থাকে। ছবির মালিক চাইলে আমরা দ্রুত ছবি সরিয়ে দিই। ভিডিও ইউটিউব থেকে এম্বেড করা হয়, ডাউনলোড বা পুনরায় আপলোড করা হয় না।
সংশোধন
কোনো খবরে ভুল দেখলে mr.orin@mashruqeorin.com অথবা ফেসবুক পেজের মেসেজ-এর মাধ্যমে জানান। যাচাই করে ২৪ ঘণ্টার মধ্যে সংশোধন বা খবরটি সরিয়ে নেওয়া হয়।
গুরুত্ব ও ব্রেকিং
কতগুলো সংবাদমাধ্যম খবরটি করেছে, বিষয়টি কতটা জনগুরুত্বপূর্ণ (দুর্ঘটনা, আবহাওয়া, স্বাস্থ্য ইত্যাদি) — এসব দেখে খবরের গুরুত্ব ঠিক হয়। একাধিক সূত্রে নিশ্চিত জরুরি খবর "ব্রেকিং" হিসেবে দেখানো হয়।
সর্বশেষ হালনাগাদ: ২০ অক্টোবর ২০২৬